• আমাদের ওয়েবসাইটে স্বাগতম
    কলেজ গেইট

  • আমরা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান
    ফুলেল শুভেচ্ছা

  • আমাদের ওয়েবসাইটে স্বাগতম
    বিদায় সংবর্ধনা

  • আমাদের ওয়েবসাইটে স্বাগতম
    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬

  • আমরা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান
    অফিস সহায়ক ছানু মিয়ার অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • আমরা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান
    অফিস সহায়ক জ্যোতিষ মালাকার- এর অবসরজনিত বিদায় সংবর্ধনা

আমাদের ওয়েবসাইটে স্বাগতম

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা ও মেধার সঠিক বিকাশ সাধন এবং নৈতিকতার আত্মবিশ্বাসী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে বিজ্ঞানভিত্তিক শ্রেণি কার্যক্রম, পদ্ধতিগত শিক্ষা, নিয়মিত পরীক্ষা, ধারাবাহিক অনুশীলন, আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার পূর্বক পাঠদান করা হয়।    
কেবল পাঠ্য বইয়ের সীমাবদ্ধতায় একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারে না তাই কেবলমাত্র সার্টিফিকেটধারী জড় সর্বস্ব মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে না তুলে সৃজনশীল মেধা সম্পন্ন সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞানমনস্ক, তথ্য প্রযুক্তিতে দক্ষ, যুগোপযোগী একজন আধুনিক মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ে নেয়া হয় বিভিন্ন কার্যক্রম। তারই ফলশ্রুতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, আবৃত্তি, সৃজনশীল মেধাঅন্নেষণ বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদান রেখে চলেছে সাফল্যের সাথে।    
আমাদের বর্তমান শিক্ষার্থীদের তালিকা : এখানে দেখুন

বিস্তারিত ...

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন কল্পনা করা যায় না। শিক্ষার মাধ্যমেই মানুষ নিজেকে বিকশিত করে, বৈরিতাকে জয় করে পৃথিবীকে নিয়ন্ত্রন করছে। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক নাগরিককে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আজ সময়ের দাবী । বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় তথ্য ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল আধুনিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তার জন্য শিক্ষাক্ষেত্রে চলছে বৈপ্লবিক পরিবর্তন। ইতোমধ্যে জাতীয় শিক্ষানীতি প্রণিত হয়েছে এবং তা বাস্তবায়নে ব্যাপক পদক্ষেপ গৃহীত হয়েছে। শিক্ষিত, আধুনিক বিজ্ঞান মনস্ক ও অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন মানুষ ছাড়া বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন অসম্ভব। আর এই জনগোষ্ঠী তৈরিতে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অবদান অনস্বীকার্য । সুনামগঞ্জ জেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ এলাকার সচেতন জনসাধারণ ও রাজনৈতিক নেতৃত্ব দেশ স্বাধীনের পরপরই এই এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠার মহতী উদ্যোগ গ্রহণ করেন তা সত্যিই প্রশংসার দাবীদার। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও তৎকালীন এম.এন.এ মরহুম আব্দুল হক সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামানুসারে প্রতিষ্ঠিত এ কলেজটি অত্যন্ত সুনামের সাথে অত্রাঞ্চলের শিক্ষা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক এবং ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ জেলার বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রথম এই কলেজে ০৩টি বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে।  । তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষা বিকাশের স্বার্থে একটি অত্যাধুনিক আইসিটি ল্যাব ও ভাষা শিক্ষা শেখ রাসেল কম্পিউটার ল‌্যাব স্থাপন করা হয়েছে।  আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি আলোকিত মানুষ তৈরীর নিমিত্তে এতদাঞ্চলের একটি মডেল প্রতিষ্ঠানে অচিরেই পরিণত হবে। 

বিস্তারিত ...

বৃহত্তর সিলেটের স্বনামখ্যাত ব্যবসাকেন্দ্র ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা ১৯৭২সালে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এতদ্ঞ্চলের জনপ্রিয় নেতা মরহুম এম.এন.এ আব্দুল হক সাহেবের স্মৃতির প্রতিশ্রদ্ধা প্রদর্শন করে তাঁর নামানুসারে প্রতিষ্ঠিত এই কলেজটি আজ এলাকায় ঐতিহ্যের স্মারকে পরিণত হয়েছে। দেশ স্বাধীনের পর পরই এ অঞ্চলের মানুষ যে মহতী উদ্যোগ নিয়ে শত প্রতিকুলতা উপেক্ষা করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলেছেন তাঁরা সত্যিই মহৎপ্রাণ ও প্রশংসার দাবীদার। জ্ঞানার্জনের জন্য শিক্ষা। জীবনের জন্য শিক্ষা। মানবিক মূল্যবোধ বিকাশের জন্য শিক্ষা। সমাজ পরিবর্তনের জন্য শিক্ষা। আর প্রকৃত শিক্ষা গ্রহণ করে আলোকিত মানুষই পারে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে দৃঢ়তার সাথে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। যুগের পরিক্রমায় কলেজটি উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক এবং ২০১৩-২০১৪ সেশন থেকে ০৩টি বিষয়ে অনার্স কোর্স চালু করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুনামগঞ্জ জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে। নিয়মিত একঝাঁক উদ্যোমী শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা, অনিয়মিত প্রকাশনা, দেয়ালিকা, বিতর্কসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সহপাঠ অনুশীলনে অগ্রসরমান ভূমিকা রেখে চলেছে। নানা সীমাবদ্ধতা মধ্যেও গ্রামীণ জনপদের এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কৃতিত্বের সাথে দেশ বিদেশে তাদের অবদান রেখে চলেছে। শিক্ষার্থীদের মনে দেশপ্রেম, ন্যায়নিষ্টতা, যুক্তিবাদিতা ও অসাম্প্রদায়িক মনোভাব, মানবতাবোধ তৈরী করাই শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত। আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ ভূমিকায় আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। আলোকিত মানুষ তৈরীর অভিপ্রায়ে এই প্রতিষ্ঠানের সাথে প্রথম থেকে এখন পর্যন্ত যারা সম্পর্কযুক্ত, বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগীতা করেছেন তাদের মধ্যে যাঁরা বেঁচে নেই তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই যাঁরা বেঁচে আছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা । তথ্য প্রযুক্তি নির্ভর এই সমাজে প্রকৃত দেশ প্রেমিক আদর্শ নাগরিক তৈরীতে আমাদের প্রচেষ্টা থাকবে নিরন্তর। 

বিস্তারিত ...

ভাটি বাংলা খ্যাত অসংখ্য আউল বাউল এর চারণভূমি সুনামগঞ্জের প্রবেশদ্বার ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি জনপদ গোবিন্দগঞ্জ। মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে শিক্ষার আলোকবর্তিকা প্রজ্বলিত করে সমাজকে এগিয়ে নেয়ার শপথে এ জনপদে গড়ে উঠে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ। কালের প্রবাহে হাটি হাটি পা পা করে এগিয়ে চলা থেকে শুরু করে আজ যেটি একটি মহিরুহে পরিনত হতে চলেছে। এই প্রতিষ্ঠানে আজ দুই সহস্রাধিক শিক্ষার্থী পিপাসার্থ হৃদয়ে মানুষ হবার স্বপ্নে বিভোর হয়ে প্রতিনিয়ত সৃষ্টি সুখের উল্লাসে সবুজ শ্যামল ক্যাম্পাস মুখরিত করে রাখে। সুশিক্ষা, সততা, নিষ্টা ও দেশ প্রেমে উদ্ভূদ্ধ হয়ে মানব কল্যানে নিবেদিত হবার অভিপ্রায়ে প্রিয় শিক্ষার্থীদের আলোর দিশারী শিক্ষকবৃন্দ প্রতিনিয়ত নির্দেশনা দিয়ে চলেছেন। মানব দরদী, বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ সুস্থ সমাজ বিনির্মাণে অগ্রবর্তী সেনা তৈরীতে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত আছে। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের তরী একদিন তার অভীষ্ট লক্ষে পৌছবে। 

বিস্তারিত ...
  গুরুত্বপূর্ণ লিংকস   প্রয়োজনীয় লিংকস   লিংকস জোন
  DSHE   Sylhet Board   President's Office
  SUST   Teachers Portal   BD Education Board
  BUET   Dhaka University   Ministry of Education
  E-Book   BD National Portal   Prime Minister's Office
  Account Info   Sylhet District Portal   Education Board Result
  Forms of BD Govt.   Railway E-Ticketing Service   Online Passport Application