শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন কল্পনা করা যায় না। শিক্ষার মাধ্যমেই মানুষ নিজেকে বিকশিত করে, বৈরিতাকে জয় করে পৃথিবীকে নিয়ন্ত্রন করছে। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক নাগরিককে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আজ সময়ের দাবী । বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় তথ্য ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল আধুনিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তার জন্য শিক্ষাক্ষেত্রে চলছে বৈপ্লবিক পরিবর্তন। ইতোমধ্যে জাতীয় শিক্ষানীতি প্রণিত হয়েছে এবং তা বাস্তবায়নে ব্যাপক পদক্ষেপ গৃহীত হয়েছে। শিক্ষিত, আধুনিক বিজ্ঞান মনস্ক ও অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন মানুষ ছাড়া বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন অসম্ভব। আর এই জনগোষ্ঠী তৈরিতে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অবদান অনস্বীকার্য । সুনামগঞ্জ জেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ এলাকার সচেতন জনসাধারণ ও রাজনৈতিক নেতৃত্ব দেশ স্বাধীনের পরপরই এই এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠার মহতী উদ্যোগ গ্রহণ করেন তা সত্যিই প্রশংসার দাবীদার। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও তৎকালীন এম.এন.এ মরহুম আব্দুল হক সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামানুসারে প্রতিষ্ঠিত এ কলেজটি অত্যন্ত সুনামের সাথে অত্রাঞ্চলের শিক্ষা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক এবং ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ জেলার বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রথম এই কলেজে ০৩টি বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে। । তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষা বিকাশের স্বার্থে একটি অত্যাধুনিক আইসিটি ল্যাব ও ভাষা শিক্ষা শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি আলোকিত মানুষ তৈরীর নিমিত্তে এতদাঞ্চলের একটি মডেল প্রতিষ্ঠানে অচিরেই পরিণত হবে।
Dec 12
ডিসেম্বর ১২, ২০২৫
Dec 12
ডিসেম্বর ১২, ২০২৫
Jul 29
জুলাই ২৯, ২০২০