Dec 12
ডিসেম্বর ১২, ২০২৫
Dec 12
ডিসেম্বর ১২, ২০২৫
Jul 29
জুলাই ২৯, ২০২০
ভাটি বাংলা খ্যাত অসংখ্য আউল বাউল এর চারণভূমি সুনামগঞ্জের প্রবেশদ্বার ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি জনপদ গোবিন্দগঞ্জ। মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে শিক্ষার আলোকবর্তিকা প্রজ্বলিত করে সমাজকে এগিয়ে নেয়ার শপথে এ জনপদে গড়ে উঠে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ। কালের প্রবাহে হাটি হাটি পা পা করে এগিয়ে চলা থেকে শুরু করে আজ যেটি একটি মহিরুহে পরিনত হতে চলেছে। এই প্রতিষ্ঠানে আজ দুই সহস্রাধিক শিক্ষার্থী পিপাসার্থ হৃদয়ে মানুষ হবার স্বপ্নে বিভোর হয়ে প্রতিনিয়ত সৃষ্টি সুখের উল্লাসে সবুজ শ্যামল ক্যাম্পাস মুখরিত করে রাখে। সুশিক্ষা, সততা, নিষ্টা ও দেশ প্রেমে উদ্ভূদ্ধ হয়ে মানব কল্যানে নিবেদিত হবার অভিপ্রায়ে প্রিয় শিক্ষার্থীদের আলোর দিশারী শিক্ষকবৃন্দ প্রতিনিয়ত নির্দেশনা দিয়ে চলেছেন। মানব দরদী, বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ সুস্থ সমাজ বিনির্মাণে অগ্রবর্তী সেনা তৈরীতে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত আছে। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের তরী একদিন তার অভীষ্ট লক্ষে পৌছবে।