Dec 12
ডিসেম্বর ১২, ২০২৫
Dec 12
ডিসেম্বর ১২, ২০২৫
Jul 29
জুলাই ২৯, ২০২০
বৃহত্তর সিলেটের স্বনামখ্যাত ব্যবসাকেন্দ্র ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা ১৯৭২সালে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এতদ্ঞ্চলের জনপ্রিয় নেতা মরহুম এম.এন.এ আব্দুল হক সাহেবের স্মৃতির প্রতিশ্রদ্ধা প্রদর্শন করে তাঁর নামানুসারে প্রতিষ্ঠিত এই কলেজটি আজ এলাকায় ঐতিহ্যের স্মারকে পরিণত হয়েছে। দেশ স্বাধীনের পর পরই এ অঞ্চলের মানুষ যে মহতী উদ্যোগ নিয়ে শত প্রতিকুলতা উপেক্ষা করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলেছেন তাঁরা সত্যিই মহৎপ্রাণ ও প্রশংসার দাবীদার। জ্ঞানার্জনের জন্য শিক্ষা। জীবনের জন্য শিক্ষা। মানবিক মূল্যবোধ বিকাশের জন্য শিক্ষা। সমাজ পরিবর্তনের জন্য শিক্ষা। আর প্রকৃত শিক্ষা গ্রহণ করে আলোকিত মানুষই পারে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে দৃঢ়তার সাথে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। যুগের পরিক্রমায় কলেজটি উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক এবং ২০১৩-২০১৪ সেশন থেকে ০৩টি বিষয়ে অনার্স কোর্স চালু করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুনামগঞ্জ জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে। নিয়মিত একঝাঁক উদ্যোমী শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা, অনিয়মিত প্রকাশনা, দেয়ালিকা, বিতর্কসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সহপাঠ অনুশীলনে অগ্রসরমান ভূমিকা রেখে চলেছে। নানা সীমাবদ্ধতা মধ্যেও গ্রামীণ জনপদের এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কৃতিত্বের সাথে দেশ বিদেশে তাদের অবদান রেখে চলেছে। শিক্ষার্থীদের মনে দেশপ্রেম, ন্যায়নিষ্টতা, যুক্তিবাদিতা ও অসাম্প্রদায়িক মনোভাব, মানবতাবোধ তৈরী করাই শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত। আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ ভূমিকায় আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। আলোকিত মানুষ তৈরীর অভিপ্রায়ে এই প্রতিষ্ঠানের সাথে প্রথম থেকে এখন পর্যন্ত যারা সম্পর্কযুক্ত, বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগীতা করেছেন তাদের মধ্যে যাঁরা বেঁচে নেই তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই যাঁরা বেঁচে আছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা । তথ্য প্রযুক্তি নির্ভর এই সমাজে প্রকৃত দেশ প্রেমিক আদর্শ নাগরিক তৈরীতে আমাদের প্রচেষ্টা থাকবে নিরন্তর।