2021-2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

প্রকাশক : এডমিন | প্রকাশিত : মার্চ ০৮, ২০২২

উপবৃত্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি:
এতদ্বারা গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রাপ্তির জন্য আবেদন ফরম সংগ্রহ, শিক্ষার্থী কর্তৃক যথানিয়মে আবেদন ফরম পূরণপূর্বক ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ নির্ধারিত তারিখে কলেজ অফিসে জমাদানের জন্য নির্দেশ দেয়া হলো।
উপবৃত্তি ফরম জমাদানের তারিখশ্রেণি শিক্ষাবর্ষ বিভাগ জমাদানের তারিখ জমাদানের সময়
একাদশ ২০২১-২০২২                       বিজ্ঞান                ১৩.০৩.২০২২ খ্রি.                     দুপুর: ১.০০-২.০০       ব্যবসায়শিক্ষা ১৩.০৩.২০২২ খ্রি. মানবিক রোলনং (৪০১-৭০০) ১৪.০৩.২০২২ খ্রি. মানবিক রোলনং (৭০১-১০৪৮) ১৫.০৩.২০২২ খ্রি.
উপবৃত্তির আবেদন ফরমের সাথে যা জমা দিতে হবে:০১. শিক্ষার্থীর ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি- ০১ কপি।০২. এসএসসির মার্কশীট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি-০১ সেট।০৩.শিক্ষার্থীর পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি-০১ সেট।০৪. শিক্ষার্থীর অভিভাবক হবেন পিতা অথবা মাতা। কেবল মাত্র পিতা মাতার অনুপস্থিতিতে অন্য কোন ব্যক্তিকে অভিভাবক হিসেবে নির্বাচন করা যাবে।০৫. শিক্ষার্থীর পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে উপবৃত্তি অর্থ প্রাপ্তির জন্য যে কোন বৈধ/সচল অনলাইন ব্যাংক/ মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বর।